সম্পাদকের পছন্দ
অনলাইনে আছেন
৪০ জন ব্লগার ও ২ জন ভিজিটর (১ জন মোবাইল থেকে)
ব্লগারদের তালিকা
ব্লগ বিষয়ক সমস্যা ও সমাধান
প্রিয় ব্লগার,
আপনারা সচরাচর যে সব সমস্যায় পড়েন, সেগুলির সমাধান নীচে দেয়া হলো। এর বাইরে কোন সমস্যা থাকলে আমাদের ইমেইলে যোগাযোগ করুন। আমাদের ইমেইল: julyblog36@gmail.com
সমস্যা ১. রেজিস্ট্রেশন করার পর প্রথমবার লগইন করতে চেষ্টা করছি, কিন্তু, পারছি না। কি করবো?
সমাধান:
রেজিস্ট্রেশন সম্পন্ন হয় তিনটি ধাপে:
ক. আপনার তথ্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়।
খ. তখন আপনার দেয়া ঠিকানায় একটি ই-মেইল আসবে যাতে ক্লিক করে আপনার ই-মেইল ঠিকানাটির যথার্থতা নিশ্চিত করা হয়। আপনি যদি ইনবক্সে ই-মেইল না পান, তাহলে প্রথমে বাল্ক বা স্প্যাম ফোল্ডারে খুজে দেখুন। সেখানেও না পেলে ব্লগের ঠিকানায় ই-মেইল করুন।
গ. অশ্লীল ও অগ্রহনযোগ্য নামে একাউন্ট খোলা প্রতিরোধ করার জন্য এর পর একজন মডারেটর একাউন্টটি একটিভ করেন এবং আপনাকে ই-মেইল করবেন। এই ই-মেইল পাওয়ার পর আপনি নিশ্চিত হবেন যে, আপনার একাউন্টটি সচল হয়েছে এবং আপনি লগইন করতে পারবেন। যদি ২৪ ঘন্টার মধ্যে একাউন্ট সচল করা সম্পর্কিত ই-মেইল না পান, তাহলে ব্লগের ঠিকানায় ই-মেইল করুন।
সমস্যা ২. রেজিস্ট্রেশন করার পর কোন ই-মেইল পাইনি, কি করবো?
সমাধান:
বাল্ক বা স্প্যাম ফোল্ডারে খুজে দেখুন। সেখানেও না পেলে ব্লগের ঠিকানায় ই-মেইল করুন।
সমস্যা ৩: পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কি করবো?
সমাধান:
নীচের ঠিকানায় গিয়ে পাসওয়ার্ড রিসেট করুন: https://julyblog.com/forgot-password
সমস্যা ৪: ইউজার আইডি ভুলে গেছি, এখন কি করবো?
সমাধান:
আপনি যে ই-মেইল ব্যবহার করে একাউন্ট খুলেছিলেন, সেই ই-মেইল থেকে ব্লগের ঠিকানায় ই-মেইল করুন।
সমস্যা ৫: পোস্ট প্রথম পাতায় আসছে না, কি করবো?
সমাধান:
আপনি যদি নতুন ব্লগার হন, তাহলে রেজিস্ট্রেশন করার আপনি একটি ইমেইল পাবেন যে আপনার একাউন্টটি একটিভ হয়েছে। একাউন্ট একটিভ হওয়ার পর পরই আপনি ব্লগে পোস্ট করতে পারবেন এবং আপনার পোস্টটি ব্লগের ক্রমানুসারে অপশন বা ক্যাটাগরিতে দেখাবে । আপনি পোস্ট করার ৭২ ঘন্টার পর একজন ব্লগ এডমিন আপনাকে সেইফ ব্লগার মনে করলে আপনার ব্লগ প্রথম পাতায় স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে।
ব্লগের নীতিমালা ভঙ্গ করার কারনে আপনার প্রথম পাতার সুবিধা স্থগিত করা হলে পোস্ট প্রথম পাতায় আসবে না। আপনার ব্লগের ডান পাশে 'ব্লগিং সুবিধা' সেকসনে আপনার সর্বশেষ অবস্থা সম্পর্কে বলা থাকবে। এ ধরণের ব্যবস্থা নেয়া হলে আপনাকে নোটিস দেয়া হবে। এ বিষয়ে আপনার বক্তব্য থাকলে ব্লগের ঠিকানায় ই-মেইল করুন।
সমস্যা ৬: ছবি আপলোডে সমস্যা হচ্ছে?
সমাধান:
ছবি আপলোডে সমস্যা হলো নীচের বিষয়গুলো পরীক্ষা করুন:
- ছবির সাইজ অবশ্যই ৫০০ কেবির কম হতে হবে।
- ছবির ফাইল নামের মধ্যে ব্রাকেট, কমা ইত্যাদি থাকতে পারবে না।
সমস্যা ৭: নিক নাম পরিবর্তন করতে চাই, কি করবো?
সমাধান:
নিক নাম পরিবর্তনকে নিরুৎসাহিত করা হয়। তারপরও করতে চাইলে 'মতামত ও সমস্যা' পাতায় গিয়ে কি নাম নিতে চান, তা জানান। তার আগে অনুসন্ধানে গিয়ে দেখে নিন যে নিকটি খালি আছে কিনা।
সমস্যা ৮: ইউজার আইডি কি পরিবর্তন করা যায়?
সমাধান:
না, ইউজার আইডি পরিবর্তন করা যায় না।
সমস্যা ৯: আমি একজন ব্লগারকে ব্লক করে ফেলেছি, কিভাবে আনব্লক করবো?
সমাধান:
লগইন করার পর আপনার প্রোফাইলে গেলে আপনি ব্লক করা ব্লগারের প্রোফাইল পাবেন। সেখান থেকে আনব্লক করুন।
সহায়িকা
সার্চ করুন
ব্লগ কিংবা কোন সদস্য খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
সাম্প্রতিক মন্তব্য
মন্তব্য করেছেন মোঃ জামাল উদ্দিন
মন্তব্য করেছেন রু
মন্তব্য করেছেন মোঃ জামাল উদ্দিন
মন্তব্য করেছেন মোঃ জামাল উদ্দিন
মন্তব্য করেছেন চেয়ারম্যান
মন্তব্য করেছেন চেয়ারম্যান
মন্তব্য করেছেন চেয়ারম্যান
মন্তব্য করেছেন Super Admin Doe
মন্তব্য করেছেন Kamal hasan
মন্তব্য করেছেন Super Admin Doe
জুলাই ব্লগে প্রকাশিত লেখা ও মন্তব্য একান্তই ব্লগারের। এ জন্য ব্লগ কর্তৃপক্ষ দায়ী নয়। যে কোন পরামর্শ, ডোনেশন ও বিজ্ঞাপন দিতে অথবা যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন: julyblog36@gmail.com



